কেক ছাড়া একেবারে বর্ণহীন ক্রিসমাস আর নিউ ইয়ার। এই বিষয়ে একমত হবেন সকলেই। বাঙালির বড়দিনকে স্বাদে গন্ধে বর্ণে সম্পূর্ণ করে তোলে বাহারি কেক। তা সে পাম কেক হোক বা ফ্রুট কেক। ক্রিম কেক হোক বা কাপ কেক। একইভাবে ইতালির বড়দিন একেবারেই অসম্পূর্ণ ‘প্যানাটোনি’-কে ছাড়া। ময়দা, চিনি, ডিম, মাখন, ভ্যানিলা আর নানারকম শুকনো ফল দিয়ে তৈরি এই কেক কয়েক দশক ধরে একচেটিয়া রাজত্ব চালিয়ে আসছে ইতালিতে।
যতই নিত্যনতুন কেক বাজারে এসে তর্জন গর্জন করুক, ঐতিহ্যবাহী প্যানাটোনির কদরই আলাদা। তাই এবারে তাকে আরও একটু রাজকীয় চেহারা দিতে বিশেষ উদ্যোগ নিল ইতালির মিলান শহরের এক বেকারি সংস্থা। ৩৬ ঘণ্টার অক্লান্ত চেষ্টা শেষে ২ মিটার দীর্ঘ ১৪০ কেজি ওজনের বৃহত্তম প্যানাটোনি কেক তৈরি করে শহরবাসীকে তাক লাগিয়ে দিলেন কেক প্রস্তুতকারকরা।
স্বাদে স্বর্গীয় অনুভূতি আনতে প্যানাটোনিতে তাঁরা তড়কা দেন কিশমিশ, মিষ্টি ফল আর লেবুর সুগন্ধি খোসার। এরপর আরও ১০ ঘণ্টার জন্য প্যানাটোনিকে ঝুলিয়ে রাখা হয় দোকানে। যাতে তার গা থেকে বিন্দু বিন্দু করে ঝরে পরে মাখনের ঝর্না। জিভে জল এনে দেওয়া সেই কেকের ভাগ থেকে অবশ্য বঞ্চিত হননি মিলানবাসী। বিশালাকারের সেই কেকের ১২০০টি টুকরো করে পরে তা বিতরণ করে দেওয়া হয় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…