ইতালির নেপলস শহর, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Neil Howard
নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ আনন্দে মেতে ওঠেন। নাচ, গান, আলোকসজ্জা, খাওয়াদাওয়া, উৎসব কত কিছুই তো বিশ্বজুড়ে চলতে থাকে। কিন্তু একটি এমন শহর রয়েছে যেখানে মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের পুরনো একটি প্রথাকে আজও মেনে চলেন। আর সে প্রথা বড়ই চমকপ্রদ।
এ শহরের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের বাড়ির আসবাব এক এক করে ছুঁড়ে ফেলতে থাকেন বাড়ির সামনের রাস্তায়। জানালা বা বারান্দা থেকে ছোঁড়া চলতে থাকে।
সেসব আসবাব রাস্তায় পড়ে নিমেষে তছনছ হয়ে যায়। এটাই প্রথা। তবে সেসব আসবাবই ফেলা হয় যা বাড়িতে আর দরকার নেই। পুরনো হয়ে গেছে এমন আসবাব কার্যত শহরবাসী রেখেই দেন নতুন বছরের আগে ফেলার জন্য।
এ শহরে তাই নতুন বছরের আগে রাস্তা দিয়ে যাতায়াত করা বেশ ঝুঁকির। নজর করে হাঁটাচলা করতে হয়। নাহলে যে কোনও বাড়ির জানালা বা বারান্দা থেকে কিছু এসে মাথায় পড়তে পারে।
পথচলতি মানুষের কথা মাথায় রেখে অবশ্য ইদানিং খুব ভারী বা শক্ত কিছু এভাবে আচমকা ছোঁড়া হয়না। ফেলা হয় নরম বা হালকা জিনিসপত্র। ভারী কিছু ফেলার হলে তা দেখেশুনে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়।
তবে এ প্রথাটি চলে আসছে আজও। ইতালির নেপলস শহরের এই প্রথা কিন্তু গোটা বিশ্বের মানুষকে অবাক করে। তবে এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন এভাবে পুরনোকে ছুঁড়ে ফেলে নতুন বছর নতুন করে শুরু করা উচিত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…