World

চাকরি জীবনে ২৪ বছরের মধ্যে ২০ বছর কামাই, শিক্ষিকা পেলেন নতুন তকমা

তাঁর চাকরি জীবন ২৪ বছরের। তারমধ্যে ২০ বছরই তিনি কামাই করেছেন। শিক্ষিকা হয়েও স্কুলে পড়াতে আসেননি নানা অজুহাতে।

২০ দিন নয়, ২০ মাস নয়, ২০ বছর কামাই করেছেন তিনি। অবশ্যই একটানা নয়। কিন্তু কামাই করেছেন। ২৪ বছরের মধ্যে ৪ বছর মাত্র ক্লাস নিয়েছেন। একের পর এক চিঠি দিয়েছেন। কখনও শরীর খারাপ, কখনও বাড়ির কোনও কারণ, কখনও পরিবারের কেউ অসুস্থ, কখনও শহরের বাইরে থাকা এবং এমন নানা অজুহাতে তিনি কামাইটা চালিয়ে গেছেন।

স্কুলে পড়ানোর চাকরিটা তিনি পেয়েছিলেন ২৪ বছর আগে। চাকরি পাওয়ার পর থেকেই তাঁর কামাই শুরু হয়ে যায়। যদিও বা কদিচ কখনও পড়াতে স্কুলে আসতেন সেটাও ছিল এক বিভীষিকা।

ছাত্রদের অভিযোগ ওই শিক্ষিকা পড়াতেই পারতেন না। তিনি ভুল তথ্যও দিতেন। পড়ানোর মাঝে ভুলে যেতেন কি পড়াচ্ছেন। তারমধ্যে আবার ক্লাসের মাঝেই তাঁর ফোন আসত। সেই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়তেন তিনি। পরীক্ষা নিলে খাতা দেখতেন নিজের মত করে। যাকে যেমন খুশি নম্বর দিতেন। পুরোটাই তাঁর খেয়ালখুশি।

এই নিয়ে ছাত্ররাও অভিযোগ জানায়। অন্য শিক্ষকরাও সেই অভিযোগ মেনে নেন। এমনভাবে চলার পর ২০১৮ সালে তাঁকে বরখাস্ত করা হয় চাকরি থেকে।

ওই শিক্ষিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার হাত ধরে তখনকার মত স্থগিত করা হয় তাঁর বরখাস্ত। অবশেষে তাঁর ২৪ বছরের মধ্যে ২০ বছরই কামাই করার কথা জানার পর বিচারকই ওই শিক্ষিকাকে ভর্ৎসনা করেন। তাঁকে চাকরি থেকে বরখাস্তে সবুজ সংকেত দেন।

সিনজিনা পাওলিনা নামে ওই শিক্ষিকাকে ইতালির সবচেয়ে খারাপ কর্মী তকমাও দেওয়া হয়েছে। ভেনিস শহরের কাছে একটি স্কুলে পড়াতেন তিনি।

২৪ বছরের চাকরি জীবনে ২০ বছরই কামাই করার পর তাঁর চাকরি গেছে। এভাবে কর্তব্যে গাফিলতি করার কথা যাঁরাই ভাবেন তাঁদের জন্য এই শিক্ষিকার চাকরি যাওয়া একটা বড় উদাহরণ হয়ে রইল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026