World

একেই বলে কপাল, মাত্র ২৭০ টাকায় ৩টি বাড়ি কিনলেন এক মহিলা

৩টে বাড়ির দাম কত হতে পারে? নানা সংখ্যা মনে আসতে পারে। কিন্তু ৩টে বাড়ির দাম ২৭০ টাকাও যে হতে পারে সেটা কারও মাথায় আসবেনা এটা নিশ্চিত।

৩টে আস্ত বাড়ির দাম মাত্র ২৭০ টাকা! স্বপ্নেও এমন কিছু দেখা যায়না যা বাস্তবে ঘটে গেল। যদি বাড়ি না হয়ে সেগুলো ফাঁকা মাঠও হত তাহলেও কি এই দামে তা পাওয়া যেতে পারে? এক কথায় সকলে বলবেন অসম্ভব।

বাড়ি তো দূর ৩টে বাড়ির ৩টে ইটও ওই টাকায় পাওয়া মুশকিল। এটাই বলবেন সকলে। কিন্তু এক মহিলা গায়ে গায়ে লেগে থাকা ৩টি বাড়ি কিনে ফেললেন মাত্র ২৭০ টাকা খরচ করে। এবার প্রশ্ন উঠবে এমনটা সম্ভব হল কীভাবে? এখানেই হয়তো ভাগ্যের কথা এসে পড়ে।

ইতালি সরকার সিসিলির যেসব জায়গায় মানুষের সংখ্যা খুবই কম, বহু পুরনো বাড়ি সব ফাঁকা পড়ে আছে, সেখানে বাড়ি কিনতে দারুণ অফার দিচ্ছিল।

নামমাত্র দামে সেই সব বাড়ি বিক্রি করা হচ্ছিল যাতে সেখানে জনবসতি ফের গড়ে ওঠে। মানুষের জমজমাটি বাড়ে। একথা জানতে পেরে ক্যালিফোর্নিয়ার এক মহিলা দ্রুত বিমানের টিকিট কেটে ফেলেন। তারপর পৌঁছে যান ইতালিতে।

সেখানে পৌঁছে তিনি ৩টি বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিটি বাড়ির দাম পড়ে ৯০ টাকা করে। যা অবশ্যই ভারতীয় মুদ্রায় ব্যাখ্যা করা হলেও তাঁকে ডলারেই মেটাতে হয়েছে দাম।

ওই মহিলা এখন চাইছেন বহু পুরনো ভাঙাচোরা ওই বাড়িগুলি মেরামত করে সুন্দর করে সাজিয়ে তুলতে। কিনতে তো খরচ হয়নি। তাই মেরামতির পিছনে হয়তো তিনি মোটা অর্থ খরচ করবেন। এখন তো তিনি সিসিলিতে ৩টি বাড়ির মালকিন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026