World

এ শহরে পৌঁছনোর একমাত্র পথ একটি ব্রিজ, শহরের নিচে খেলা করে মেঘ

এ শহরে পৌঁছনোর জন্য কোনও গাড়ি যাতায়াতের পথ নেই। গাড়ি এ শহরে পৌঁছয় না। একমাত্র পৌঁছনোর পথ একটি কংক্রিটের ব্রিজ। মেঘ খেলে বেড়ায় শহরের অনেক নিচে।

একটা শহরের চারধারে খাদ। একটা মালভূমির মত পাহাড়ের মাথার অংশ। সেখানেই গড়ে উঠেছে একটি শহর। যার চারধারে গভীর খাদ, উপত্যকা। আশপাশে শুধুই পাহাড় আর জঙ্গল। তার মধ্যেও চিন্তা হল ধস।

এই মালভূমির গা ধরে ক্রমশ ক্ষয় হচ্ছে। ধস নামছে। এভাবে ভূমিক্ষয় হতে থাকলে একটা সময় পরে এ শহর কেবল ছবিতেই জীবিত থাকবে। তাই একে মৃত শহরও বলা হচ্ছে।

তবে এ শহরের আকর্ষণ কিন্তু পর্যটকদের টেনে আনে এখানে। শুধু পর্যটকরাই বা কেন, একের পর এক সিনেমার শ্যুটিং হয়ে চলে এখানে। এমন দুর্দান্ত শ্যুটিং স্পট ছাড়তে চান না কোনও পরিচালকই।

তবে শহরে পৌঁছনোর জন্য পায়ে হাঁটা ছাড়া গতি নেই। একটি কংক্রিটের ব্রিজ উপত্যকা পার করে মানুষকে পৌঁছে দেয় এ শহরে। তবে সে ব্রিজ কেবল পায়ে হাঁটার জন্য। গাড়ি চলাচলের জন্য নয়। সাইকেল জাতীয় যান অবশ্য যেতে পারে এ ব্রিজ ধরে।

প্রকৃতি এখানে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এ শহরে পৌঁছলে মেঘ দেখার জন্য উপরে তাকাতে হয়না। বরং নিচে তাকাতে হয়। সুউচ্চ এ শহরের অনেক নিচে পাহাড়ের ঢালে খেলে বেড়ায় সাদা মেঘ।

অপরূপ এ শহর তৈরি হয়েছিল আড়াই হাজার বছর আগে। ইতালির একটি জনজাতি এত্রাস্ক্যানরা এই চারধার ফাঁকা মালভূমির ওপর সিভিটা ডি বাগনোরেজিও শহরটি প্রতিষ্ঠা করেছিল। এখানকার বাড়িগুলি প্রাচীন ইতালীয় স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়।

ফুলে ফুলে ভরা এ শহর একসময় জমজমাট ছিল। কিন্তু এখন জনা ১১ থেকে ১৪টি পরিবার এখানে থাকে। বাকিরা সকলেই পরিযায়ী।

এখানে অধিকাংশ বাড়ি কিনে রেখেছেন ইতালির ধনী মানুষরা। তাঁরা এখানে ছুটি কাটাতে হাজির হন। এখানে কিছু দোকানপাট আছে। পর্যটকদের আনাগোনা লেগে থাকে বলে দোকানপাটও প্রয়োজন হয়।

ইতালি প্রশাসন আপাতত এই প্রাচীন শহরকে বাঁচাতে এর ঢাল ইস্পাতের পাত দিয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। যাতে শহরটিকে ক্ষয়ের হাত থেকে দীর্ঘদিনের জন্য বাঁচানো সম্ভব হয়। রোম থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছবির মত সুন্দর শহরটি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026