Lifestyle

৫৬ ফুটের জিভে জল আনা জলখাবার বানিয়ে তাক লাগিয়ে দিলেন একদল রাঁধুনি

একে শীতের দিন। তায় আবার সুস্বাদু খাবার। তবে এ এমন এক খাবার রান্না হল যা খাবার চেয়ে প্রাণভরে অবাক চোখে দেখতেই বেশি মন চায়।

শীতের দিনে জিভে জল আনা খাবার খেতে কার না মন চায়! এমন এক খাবার আবার যদি সামনেই তৈরি হয় বিখ্যাত সব রাঁধুনিদের হাত ধরে তাহলে তো কথাই নেই। সেটাই কিন্তু হল।

একটি জনপ্রিয় জলখাবার রান্না হল রাঁধুনিদের হাত ধরে। রাঁধুনিরা আগে পুরো পরিকল্পনা করেন। তারপর শুরু হয় রান্না। বিশ্বে এত লম্বা একটা খাবার এই প্রথম তৈরি হল।

ফলে তা ইতিহাস গড়ে ফেলল। আবার যাঁরা তা দেখতে এলেন তাঁরাও সকলে চেখে দেখার সুযোগ পেলেন এর মন ভাল করা স্বাদ।

ইতালির জনপ্রিয় খাবার স্কেচচাতা। একটি এক ধরনের পাউরুটির পদ। পাউরুটির মধ্যে স্টাফিং করে তারপর বেক করা হয়। এরপর ওপরে ছড়িয়ে দেওয়া হয় টপিংস।

তৈরি হয়ে গেলে তা কেটে কেটে খেতে শুরু করলে ছাড়তে ইচ্ছে করেনা অনেকের। সেই স্কেচচাতাই তৈরি হল। তবে তা হল ৫৬ ফুট লম্বা!

একটা খাবার ৫৬ ফুট লম্বা! ভাবতেও বিস্ময় জাগতেই পারে। কিন্তু সেই ঐতিহাসিক পদ চোখের সামনে তৈরি হতে দেখলেন অনেকে।

ইতালির অ্যাড্রানো শহরে এই স্কেচচাতা রান্না দেখতে হাজির হয়েছিলেন অনেকেই। পুরোটা তৈরি হলে রাঁধুনিরা জয় করে নেন বিশ্বরেকর্ড।

আর সমবেত সকলে এরপর ওই ঐতিহাসিক পদের টুকরো হাতে পান খাওয়ার জন্য। সকলে হাততালি দিয়ে এই সর্ববৃহৎ রান্নার কারিগরদের অভিনন্দনও জানান।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026