ইতালির প্রিসিচে শহর, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @margotebasta
একটা ফ্ল্যাট বা বাড়ির স্বপ্ন তো সকলের থাকে। সে স্বপ্ন কারও সফল হয়। কারও হয়না। কারণ বাড়ি বা ফ্ল্যাট কেনা যথেষ্ট ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে একটি শহরে বাড়ি কিনলে মোটা টাকা পাওয়া যাবে। তাও আবার শহর প্রশাসনের কাছ থেকে।
সমুদ্রের ধারেই এই শহরটি। চারধার অপরূপ সুন্দর। ছবির মত প্রকৃতির মাঝে এই শহর। সঙ্গে সমুদ্রের ধারের সোনালি বালুকাবেলা।
যে সমুদ্রতটে সূর্যের আলো সারাদিন খেলা করে বেড়ায়। এমন এক জায়গায় বাড়ি কিনলে উল্টে টাকা দিচ্ছে প্রশাসন! তাও আবার মোটা টাকা!
প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাহলে কি ওই শহরের বাড়িতে কোনও সমস্যা আছে? এত বাড়ি খালি পড়েই বা আছে কেন? শহরটিতে আগে অনেকে থাকলেও এখন আর বিশেষ কেউ থাকেন না। এখান থেকে নানা প্রয়োজনে তাঁরা সংসার নিয়ে অন্যত্র চলে গেছেন। বাড়িগুলি পড়ে আছে ভগ্নদশায়।
এদিকে শহর প্রশাসন চাইছে ফের এই শহর মানুষের বসবাসে ভরে উঠুক। তাই এক লোভনীয় অফার দিয়েছে তারা। এ শহরে বাড়ি কিনলে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষের কিছু বেশি টাকা দেবে স্থানীয় প্রশাসন। বাড়িগুলির দামও পড়বে ওই রকমই।
ফলে কেউ এখানে বাড়ি কিনতে চাইলে তাঁর পকেট থেকে বিশেষ টাকাকড়ি খসছে না। হয়তো বাড়িগুলিকে ফের বসবাসযোগ্য করে তুলতে বা নিজের পছন্দমত সাজিয়ে নিতে একটা ব্যয়ভার বহন করতে হবে ক্রেতাদের। কিন্তু বাড়ি কেনার খরচ নামমাত্র বা নেই বললেই চলে।
দক্ষিণ ইতালির পুগলিয়া অঞ্চলের প্রিসিচে শহরে এখন তাই বাড়ি কেনার কথা ভাবতে শুরু করেছেন অনেকেই। পকেটের টাকা খরচ না করে একটা শহরে বড়সড় একটা বাড়ি পেয়ে যাওয়ার সুযোগ অনেককেই আকর্ষিত করেছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…