দুর্ঘটনার কবলে পড়া কেবল কার, ছবি - আইএএনএস
২০ মিনিটের সফর। যাবে একটি হ্রদের ধার থেকে কাছের একটি পাহাড়ে। এই ২০ মিনিটের রোপওয়ে যাত্রায় পাওয়া যায় চোখ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য। যা চর্মচক্ষে দেখার জন্য বহু দূর দূর থেকেই মানুষ ছুটে আসেন।
মূলত পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। রোপওয়েতে চড়ে এই ২০ মিনিটের সফরের জন্য উঁচিয়ে থাকেন তাঁরা।
সবুজ উপত্যকা, হ্রদের টলটলে নীল জল, নীল আকাশের বুকে অপার সৌন্দর্য উপভোগ করতে গত রবিবারও ভিড় জমেছিল ইতালির পিডমন্ট এলাকায়।
এখানেই একটি গ্রাম রয়েছে ম্যাগিওর হ্রদের গায়ে। সেই কারসিয়ানো দি স্ট্রেসা গ্রাম থেকেই যাত্রা শুরু করে এই রোপওয়ে গেছে ১ হাজার ৪৯১ মিটার উঁচু মোতারোন পাহাড়ের চূড়ায়।
সেই রোপওয়ের একটি কেবল কারের পাহাড় চূড়ায় পৌঁছতে তখন সামান্যই সময় বাকি ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। তার থেকে ছিঁড়ে নিচে আছড়ে পড়ে একটি কেবল কার।
মোট ১৫ জন ছিলেন সেটিতে। যার মধ্যে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন। অত উঁচু থেকে পড়ায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত হলেও প্রাণে রক্ষা পায় ২ শিশু।
তাদের দ্রুত হেলিকপ্টারে করে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…