World

৬ সপ্তাহের মধ্যে একদিনে সর্বনিম্ন ইতালিতে করোনায় মৃত্যু

ইউরোপে যে দেশটি সবচেয়ে ভয়ংকরভাবে করোনা বিধ্বস্ত হয়েছে সেই ইতালিতে সামান্য হলেও স্বস্তির খবর। শেষ ৬ সপ্তাহে গত শনিবার একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম হয়েছে।

করোনার প্রাণঘাতী প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইউরোপ ও আমেরিকায়। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে খারাপ। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালিতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনায় মৃত্যুর শিকার হয়েছেন। আক্রান্ত প্রায় ২ লক্ষ। এই অবস্থায় সামান্য আশার কিরণের মত ১৮ মার্চ থেকে গত ৬ সপ্তাহে ইতালিতে গত শনিবারই সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হল।

গত শনিবার ইতালিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এটাই গত ৬ সপ্তাহে প্রাত্যহিক হিসাবে সবচেয়ে কম মৃত্যু ইতালিতে। গত শুক্রবার মৃত্যু হয়েছিল ৪২০ জনের। তার থেকে ৫ জন কমে শনিবার তা দাঁড়াল ৪১৫-তে। সংখ্যার নিরিখে একদিনে ৪১৫ জনের মৃত্যু কম কথা নয়। কিন্তু ইতালির যে পরিস্থিতি হয়েছিল। যেভাবে সেখানে দিনের পর দিন হাজার দেড় হাজার মানুষের মৃত্যু দৈনন্দিন হিসাবে গা সওয়া হয়ে গিয়েছিল সেই সাংঘাতিক পরিস্থিতির তুলনায় ৪১৫ মৃত্যু ইতালিকে স্বস্তি দিয়েছে।

ইতালিতে করোনা ভয়ংকর চেহারা নিলেও এতদিন লকডাউনে থাকা ওই দেশে এবার আস্তে আস্তে সব খোলার দিকে নজর দিচ্ছে সরকার। ইতালি সরকার আগেই ঘোষণা করেছে সেখানে ৩ মে পর্যন্ত লকডাউন বজায় থাকবে। তারপর আস্তে আস্তে সামাজিক, অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় রেখেছে ইতালি সরকার। ফলে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ৩ মে লকডাউন শেষ হচ্ছে ইতালিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026