World

বরফের ওপর খেলার সময় নেমে এল তুষারধস, মৃত ১ মহিলা ও ২ কিশোরী

সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়ের ঢাল। ঢাল বেয়ে যতদূর দেখা যাচ্ছে পুরু ধবধবে সাদা বরফ। আর বরফ মানে তার ওপর নানা ধরনের খেলায় মেতে ওঠার সুবিধা। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন এই পাহাড়ের ঢালে বরফের ওপর স্কি করতে পছন্দ করেন। স্কি অনেকের শেখাও থাকে। বিদেশিদের মধ্যে অনেক কম বয়স থেকেই স্কি করার ঝোঁক থাকে। সেই স্কি করার সময় আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল ভয়ংকর তুষারধস। আর তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলা, তাঁর মেয়ে ও আর এক কিশোরীর।

ঘটনাটি ঘটেছে ইতালিতে। ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তে সারি দিয়ে গেছে আল্পস পর্বতমালা। তারই ভল সেনালস হিমবাহ রীতিমত নামকরা। ৭ হাজার ৯০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হিমবাহে অনেকেই স্কি করতে হাজির হন। বিশেষত শীতের সময়। সেখানেই বরফের ওপর স্কি করছিলেন ওই মহিলা ও ২ কিশোরী। আচমকাই তাঁদের ওপর নেমে আসে একটি তুষারধস। তার তলায় চাপা পড়ে যান ৩ জন। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ৩টি হেলিকপ্টার ও ৭০ জন উদ্ধারকারী ৩ জনের দেহ উদ্ধার করতে তল্লাশি শুরু করেন। ৩ জনকে উদ্ধারে‌র পর দেখা যায় তাদের মধ্যে ১ কিশোরীর দেহে তখনও প্রাণ রয়েছে। দ্রুত তাকে হেলিকপ্টারে করে হাসপাতালের পথে রওনা দেন উদ্ধারকারীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে ৩ জনই জার্মানির নাগরিক। এসেছিলেন আল্পসে ছুটি কাটাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026