World

মাটি খুঁড়তেই উঁকি দিল ২ হাজার বছর পুরনো জলাধার

এও এক অনন্য আবিষ্কার। যা মাটির তলায় লুকিয়ে ছিল। অবশেষে উঁকি দিল মাটির তলায় লুকিয়ে থাকা গোটা শহরে জল সরবরাহের জলাধার।

পৃথিবীর মাটির তলায় যে এখনও অগুন্তি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে দ্বিমত থাকতে পারেনা। মাটি খুঁড়ে কখনও তা বার করে আনেন প্রত্নতাত্ত্বিকরা। আবার কখনও সাধারণ মানুষের নজরে পড়ে যায় অনেক রহস্য।

মাটির তলায় লুকিয়ে থাকা এমনই একটি জলাধারের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়ে সেই জলাধারের একটা অংশকে তাঁরা দেখতে পেয়েছেন। এই জলাধারটি অনেকটা নিচু। তার পাশে আরও একটি বড় জলাধার ছিল বলে জানতে পেরেছেন বিশেষজ্ঞেরা।

জেরুজালেম শহরের ইস্ট তালপিওট এলাকায় খনন চালিয়ে এই জলাধারের খোঁজ মিলেছে। যেটি ব্যবহার হত ২ হাজার বছর আগে।

সে সময় জেরুজালেম শহরে জল সরবরাহের বড় ভরসা ছিল এই জলাধার। এই জলাধার কিন্তু বহুদিন পর্যন্ত ব্যবহার হয়েছে এখানে।

এই জলাধার থেকে ২১ কিলোমিটার দূরে বেথলহেম শহরে রয়েছে সলোমন জলাধার। সেই জলাধার থেকে এই জলাধারে জল নিয়ে আসা হত। তারপর সেই জল সরবরাহ করা হত জেরুজালেম শহরে।

এই জলাধারকে শহরের অন্যতম আবিষ্কার হিসাবেই দেখছে পুরসভা। তাই মাটির তলা থেকে উদ্ধার হওয়া ওই জলাধারে পড়ে থাকা নোংরা সাফ করে ফেলার কাজ শুরু হয়েছে।

এই সাফাই শেষ হলে এই জলাধারকে শহরের অন্যতম পর্যটন আকর্ষণ হিসাবে তুলে ধরতে চাইছে জেরুজালেম পুরসভা। যা দেশের তো বটেই এমনকি বিদেশ থেকে আসা পর্যটকদেরও অবাক করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026