World

হাতে লেগে ভেঙে গেল মিউজিয়ামে রাখা সাড়ে ৩ হাজার বছরের জার

কেবল জার নয়, সেটি একটি সাড়ে ৩ হাজার বছর পুরনো প্রত্ন নিদর্শন। যা একটা সময়ের প্রতীক হয়ে মানুষের সামনে রাখা ছিল।

মিউজিয়ামে অনেকেই তো বেড়াতে যান। অবাক চোখে চেয়ে দেখেন বহু বহু বছর পুরনো জিনিসপত্র। চোখের সামনে প্রাচীন সেসব জিনিস দেখতে পাওয়া একটা বড় পাওনা। এগুলো দেখতে অনেক ছোটরাও ভিড় জমায় অভিভাবকদের হাত ধরে।

এই ৪ বছরের শিশুটিও এসেছিল তার বাবা মায়ের হাত ধরে মিউজিয়াম দেখতে। হেট মিউজিয়ামে একটি প্রথা বহুদিন ধরে চলে আসছে। এখানে অনেক প্রত্ন নিদর্শনই রাখা থাকে খোলা অবস্থায়।

মানে তা কোনও কাচের ঘেরাটোপে বা কোনও হাত পৌঁছবে না এমন জায়গায় রাখা থাকেনা। যাতে মানুষ ও সেই প্রত্ন নিদর্শনটির মাঝে কিছু না থাকে। যাতে তা অনেক সামনে থেকে ভাল করে দেখতে পান অতিথিরা।

সেভাবেই একটি স্ট্যান্ডে বসানো ছিল কমপক্ষে সাড়ে ৩ হাজার বছর পুরনো ব্রোঞ্জ যুগের একটি কলস। যে কলসে করে সাড়ে ৩ হাজার বছর আগে অলিভ তেল বা সুরা নিয়ে যাওয়া হত। এটি তৈরি হয়েছিল তৎকালীন ক্যানন অঞ্চলে। যে ভূভাগ এখন ইজরায়েল নামে পরিচিত।

৪ বছরের শিশুটি ওই কলসের কাছে এগিয়ে গিয়ে তার ভিতরে কি আছে দেখার কৌতূহল সামলাতে পারেনি। শিশু মনের জিজ্ঞাসা নিয়ে সে আলতো টান দেয় সেই কলসে। আর তাতেই উল্টে মেঝেতে পড়ে যায় সেটি।

পড়ার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে টুকরো হয়ে যায়। মিউজিয়ামের তরফে জানানো হয় কলসটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। তবে ওই শিশু ইচ্ছা করে কিছুই করেনি। তাই তারা বিষয়টিতে ওই শিশুর পরিবারের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। বরং শিশুটিকে নিয়ে ফের মিউজিয়ামে আসার অনুরোধ করেছে ওই পরিবারকে। ঘটনাটি ঘটেছে ইজরায়েলের হেট মিউজিয়ামে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026