ইরাকের নাহরাওয়ানের বাজার সংলগ্ন এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১১ জনের। গুরুতর জখম ৩১ জন। মঙ্গলবার রাজধানী বাগদাদ থেকে ৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় ২ আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। বাজারের কাছে পৌঁছে তারা নিজেদের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই ঘটনার দায় স্বীকার করেছে। ইরাকি সেনা সূত্রে খবর, হাসিদ-আল-শাবি নামের একটি প্যারামিলিটারি দল আইসিসের আক্রমণের লক্ষ্য ছিল। এই প্যারামিলিটারি দলটি ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছিল।
এক সপ্তাহ আগেই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইসিসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছিলেন। এই পরিস্থিতিতে আইসিস পুরোপুরি শেষ হওয়ার আগে মরণকামড় দিয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…