ইরাকের কারবালা। শিয়া মুসলিমদের পবিত্র শহর। এখানেই সকালে তখন ব্যস্ত মুসায়িব বাজার। ভিড়ে মিশে সেখানে আর পাঁচজন মহিলার মত হাজির হয় এক মহিলা। কিন্তু কে জানত যে ওই মহিলাই এখুনি নিজেকে শেষ করে দেবে। সঙ্গে কেড়ে নেবে অনেক প্রাণ। ছড়িয়ে দেবে আতঙ্ক। পুলিশ জানিয়েছে, ভিড়ে মিশে আচমকাই নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই মহিলা। মুহুর্তে ব্যস্ত বাজার শ্মশানের চেহারা নেয়। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ। অনেকের দেহাংশ পড়ে আছে রাস্তায়। রক্তে ভেসে যাচ্ছে রাজপথ। আগুনে জ্বলছে গাড়ি, দোকান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোছানো বাজার এলাকা। এই ঘটনার এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টা নাগাদ শহরের বাস টার্মিনাসে আরও এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানে কারও মৃত্যু হয়নি। গায়ে বিস্ফোরক বাঁধা ব্যক্তি উড়ে গেলেও বাকিরা সুরক্ষিত। ৪ জন আহত হন এই ঘটনায়। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…