National

১১ ঘণ্টার গুলির লড়াইয়ে খতম আইসিস জঙ্গি

১১ ঘণ্টার গুলির লড়াইয়ের শেষে অবশেষে মৃত্যু হল আইসিস জঙ্গি বলে সন্দেহজনক মহম্মদ সইফুল্লার। উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াডের সঙ্গে তার গুলির লড়াই শুরু হয় বিকেলে। শেষ হতে হতে রাত গড়িয়ে ভোর হয়ে যায়। কোনও পণবন্দি না থাকায় সইফুল্লার বিরুদ্ধে গুলির লড়াই চালানো সহজ হয়েছে সুরক্ষাকর্মীদের। এদিন সকালে মধ্যপ্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ হয়। তা সন্ত্রাসবাদী হামলা বলে স্বীকার করে নেয় পুলিশ। শুরু হয় তল্লাশি। সেইসময়ে পুলিশ গোপন সূত্রে খবর পায় উত্তরপ্রদেশে লুকিয়ে আছে এক সন্ত্রাসবাদী। এরপর অ্যান্টি টেররিজম স্কোয়াডের ২টি দল ভাগ হয়ে কানপুর ও লখনউতে হাজির হয়। কানপুরের দলটি ১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে। লখনউয়ের দলটি জানতে পারে ঠাকুরগঞ্জের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে এক সন্ত্রাসবাদী। বাড়িটি এক সৌদি আরবের বাসিন্দার। ফাঁকাই পড়েছিল। সেখানে তখন একাই ছিল সইফুল্লা। অ্যান্টি টেররিজম স্কোয়াড বাড়িটি ঘিরে ফেললে শুরু হয় গুলির লড়াই। ১১ ঘণ্টা গুলির লড়াই চলে। প্রাথমিকভাবে সইফুল্লাকে জীবন্ত ধরার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026