ফের জঙ্গিহানায় রক্তাক্ত হল পাকিস্তান। পাকিস্তানের সিন্ধপ্রদেশের সেওয়ান শহরে সুফি পণ্ডিত লাল শাহবাজ কালান্দারের দরগায় শুক্রবার সন্ধেবেলা থিকথিক করছিল ধর্মপ্রাণ মানুষের ভিড়। ভিড়ে ঠাসা ছিল এখানকার বাজার এলাকাও। এখানেই ভিড়ের সঙ্গে মিশে এক জঙ্গি গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দেয়। মুহুর্তে থেমে যায় ভিড়ের কোলাহল। শুরু হয় আর্তনাদ। ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। জোড়াল বিস্ফোরণে চারদিকে ছিটকে পড়ে মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। ছড়িয়ে পড়ে দেহাংশ। ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ আহত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরপরই বিস্ফোরণের দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস। নিজস্ব নিউজ এজেন্সি আমাক-এ আইসিস জানিয়েছে এই ঘটনা তারাই ঘটিয়েছে। দরগায় সিয়া ধর্মপ্রাণ মুসলিমরাই ছিল তাদের লক্ষ্য। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…