মার্কিন বিমানহানায় মৃত বাগদাদি?

সিরিয়ায় মার্কিন নেতৃত্বে চলা আইএস বিরোধী বিমান হানায় মৃত্যু হয়েছে আইএস নেতা আবু বখর আল বাগদাদির। একটি বিজ্ঞপ্তিতে এমনই দাবি করেছে আইসিস সাহায্যপ্রাপ্ত আরবি নিউজ এজেন্সি হিসাবে পরিচিত আল আমাক। আইসিসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর সিরিয়ার রাক্কা শহরে শেষ কয়েকদিন ধরেই বিমান হানা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট। সেই বিমান হানাতেই গত রবিবার বাগদাদির মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আল আমাক দাবি করলেও বাগদাদির মৃত্যু নিয়ে এখনও মুখ খোলেনি খোদ আইএস বিরোধী জোট। যদিও বাগদাদি যে বিমান হানায় আহত হয়েছে তা আগেই জানিয়েছিল ইরাকের একটি সংবাদমাধ্যম। তবে বাগদাদি মৃত কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত মার্কিন সরকার ২.৫ কোটি ডলার বাগদাদির মাথার দাম ধার্য করেছিল।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026