সিরিয়ায় জোড়া বিস্ফোরণ, মৃত শতাধিক

জোড়া বিস্ফোরণে মৃত্যু হল শতাধিক মানুষের। সোমবার ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। ২টি শহরে ২টি বিস্ফোরণে মোট ১০১ জনের প্রাণ গেছে। বহু মানুষ আহত। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের পরই ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। এদিন প্রথম বিস্ফোরণটি হয় জাবলে শহরে। এখানে ৫৩ জনের মৃত্যু হয়। বহু গাড়ি ও বাড়ির ক্ষতি হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে তারতুশ শহরে। এখানে মৃত্যু হয় ৪৮ জনের। ক্রমশ সিরিয়ায় পায়ের তলার মাটি হারাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। এদিনের বোমা বিস্ফোরণ মরিয়া অবস্থার ফল বলেই মনে করছে বিশ্ব রাজনৈতিক মহল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026