Entertainment

আধিভৌতিক গল্প দিয়ে সিনেমায় পা রাখলেন বাঙালি অভিনেত্রী

হিন্দি সিনেমায় ফের এক বাঙালি অভিনেত্রীর পা পড়ল। নাম ঈশিতা গঙ্গোপাধ্যায়। তবে সিনেমাটি আধিভৌতিক। নাম ‘কার্মা’। বাংলায় যাকে বলে কর্ম। কর্মফলের ওপরই সিনেমা। তবে সিনেমার ধরন ভৌতিক। সঙ্গে রয়েছে রোমাঞ্চ। এক গৃহবধূর জীবন এগোয় উত্থান পতনের মধ্যে দিয়ে। এজন্য তাঁর কর্মফলই দায়ী। সেই কর্মফলই তাঁর সঙ্গে কী করে সেটাই সিনেমায় উঠে এসেছে। ঈশিতা জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবেও কর্মফলে বিশ্বাসী।

সিনেমায় সুযোগ পাওয়াটা অবশ্যই ঈশিতার জন্য বড় প্রাপ্তি। ঈশিতা এই সিনেমায় ওই গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় তাঁর নাম শিবা। এই সিনেমা ভৌতিক হলেও এখানে কোথাও এমন দেখা যাবেনা যে একটা বীভৎস দর্শন ভূত এসে মানুষকে ভয় দেখাচ্ছে। ঈশিতা নিজেই জানিয়েছেন সেকথা। এই সিনেমার গল্প এগিয়েছে একটু অন্য পথে। সিনেমার মূল ভিত্তিই হল কর্মফল।

সিনেমায় এই প্রথম ব্রেক হলেও ঈশিতা অনেকদিন ধরেই টিভি-র সঙ্গে যুক্ত। একের পর এক সিরিয়ালে অভিনয়ের সুবাদে তিনি ছোটপর্দার পরিচিত মুখ। এমনিতেই হিন্দি সিরিয়ালে বাঙালি অভিনেত্রীদের কদর যথেষ্ট। সেই তালিকায় ঈশিতাও রয়েছেন। ‘শাস্ত্রী সিস্টারস’, ‘লাল ইশক’ এবং ‘জগ জননী মা বৈষ্ণো দেবী’-র মত সিরিয়ালে যথেষ্ট সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন ঈশিতা। এখন সিনেমায় তিনি কতটা সাফল্য পান তার অ্যাসিড টেস্ট কার্মা দিয়েই হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026