৫ জঙ্গির ছবি প্রকাশ

বাংলাদেশের রেস্তোরাঁয় হামলা চালানো ৫ জঙ্গির ছবি প্রকাশ করল আইএস। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশিত হওয়ার পরই শোরগোল পরে যায়। যাদের ছবি প্রকাশ করা হয়েছে এরা প্রত্যেকেই সেনার পাল্টা আক্রমণে মারা গিয়েছে। এদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে জানান হয়েছে। পুরো দলটার নেতৃত্বে ছিল কানাডা নিবাসী বাংলাদেশি তরুণ তামিম চৌধুরী। এদিকে ঘটনার পর আইএস দায় স্বীকার করলেও রেস্তোরাঁয় হামলার পিছনে আইএস যোগ মানতে নারাজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাজ্জুমান খান কামাল। তাঁর দাবি, আইএস নয়, রেস্তোরাঁয় হামলা চালিয়েছে জেএমবি। এদিকে যে জঙ্গিকে জীবিত অবস্থায় পাকড়াও করতে সক্ষম হয়েছে সেনা তাকে লাগাতার জেরা চলছে। জেরা চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের আগামী পরিকল্পনা ও ঘাঁটির খোঁজ পেতে চাইছে বাংলাদেশ প্রশাসন। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওইদিন হামলার সময় সত্য পাল নামে এক চিকিৎসককে। ঘটনার দিন সকলকে পণবন্দি করলেও এই চিকিৎসককে ছেড়ে দেয় জঙ্গিরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026