রক্তাক্ত আদেন, মৃত ৪১

জোড়া বিস্ফোরণে ইয়েমেনের অন্যতম শহর আদেনে মৃত্যু হল ৪১ জনের। এঁদের মধ্যে অধিকাংশই সেনাবাহিনীতে যোগ দিতে আসা তরুণ ইয়েমেনি বলে ইয়েমেন সেনার তরফে জানান হয়েছে। এদিন সকালে ইয়েমেন সেনাবাহিনীতে নাম লেখানোর জন্য খোরমাসকর জেলার বদর সেনাঘাঁটির বাইরে লাইন দিয়েছিলেন বহু তরুণ। ঠিক সেই সময়েই সেখানে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ সেনা পদপ্রার্থীর।

পরের বিস্ফোরণটি হয় এই বিস্ফোরণের কিছুক্ষণ পর। বদর সেনাঘাঁটির গেটের কাছে এই বিস্ফোরণে ৭ জন সেনাকর্মীর মৃত্যু হয় বলে সেনার তরফে দাবি করা হয়েছে। ঘটনার পরই ইন্টারনেটে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করে নেয় আইএস। কোমরে বিস্ফোরক বাঁধা বেল্ট পড়ে লাইনে ঢুকে সেটি তাদের আত্মঘাতী বাহিনীর এক সদস্য ফাটিয়ে দেন বলে দাবি করেছে এই সন্ত্রাসবাদী সংগঠন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026