World

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় নিল আইএস

২ দিন পর অবশেষে কোনও সন্ত্রাসবাদী সংগঠন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল। মঙ্গলবার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস জানায় শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে বিস্ফোরণ ঘটাতে যে মানববোমা ব্যবহার করা হয় তারা সকলেই তাদের সদস্য।

প্রসঙ্গত গত রবিবার ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয় শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। ওই ঘটনার পিছনে কারা রয়েছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রবিবার থেকেই। তবে কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার না করায় বোঝা যাচ্ছিল না যে কারা এর পেছনে রয়েছে।

সোমবার শ্রীলঙ্কা সরকারের তরফে কয়েকজন মন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন এই ঘটনার পিছনে শ্রীলঙ্কারই ন্যাশনাল থোহিদ জামাত-এর হাত রয়েছে। তবে তারা এককভাবে এই কাজ করতে উঠতে পারবেনা। তাদের পিছনে কোনও আন্তর্জাতিক শক্তি রয়েছে। তারপরই মঙ্গলবার আইএস এই সন্ত্রাসের দায় নিল।

আইএস এই ঘটনার দায় স্বীকার করার আগেই অবশ্য অপরীক্ষিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। যেখানে দাবি করা হয় শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পিছনে আইএস এর হাত রয়েছে। ভিডিওতে ৩ জন মানববোমার ছবিও প্রকাশ করা হয়। যারা নাকি শ্রীলঙ্কায় বিস্ফোরণ ঘটায়। এদিকে শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা দেশ জুড়েই তল্লাশি, তদন্ত জারি আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026