World

ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে মানববোমা বিস্ফোরণ, মৃত ৬৩

ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। রবিবার কাবুলে একটি ভিড়ে ঠাসা ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে মানুষের সঙ্গে মিশে থাকা আত্মঘাতী জঙ্গি নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। মুহুর্তে রক্তাক্ত চেহারা নেয় এলাকা। পোড়া গন্ধ, রক্তবন্যা আর মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশে গোটা এলাকা শ্মশানপুরীর চেহারা নেয়। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯৭। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিনের মানববোমা বিস্ফোরণের তীব্রতাও ছিল চমকে দেওয়ার মত। দূরদূরান্ত পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। কেঁপে ওঠে বাড়িঘর।

সন্ত্রাসবাদী সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় বিদেশমন্ত্রক এই হামলার তীব্র নিন্দা করেছে। কাপুরুষোচিত এই হামলা সে দেশের নিরীহ মানুষ ও গণতন্ত্রের ওপর হামলা বলেই ব্যাখ্যা করেছে ভারত। আর ক’মাস পরেই আফগানিস্তানে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে বাধা সৃষ্টি করতেই এই ধরণের হামলা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026