World

ফের জঙ্গি হানা কাবুলে, হত ১১ সেনা, নিকেশ ৪ জঙ্গি

গত শনিবার কাবুলে ১০৩ জন মানুষের প্রাণ কেড়েছে বিস্ফোরকে ঠাসা একটি অ্যাম্বুলেন্স। ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের জঙ্গি নিশানায় কাবুল। এবারে আত্মঘাতী জঙ্গিদের টার্গেট ছিল কাবুলের প্রতিরক্ষাবাহিনী। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় ভোর ৫টা। আচমকাই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কাবুলের মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয় চত্বর। বিস্ফোরণের তীব্রতা বুঝিয়ে দেয়, ফের হামলা চালিয়েছে জঙ্গিরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে প্রথমে ২ জঙ্গি গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ২ মানব বোমা বিস্ফোরণের ধাক্কা সামলে পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা। তখনও ৩ জঙ্গি সেখানে উপস্থিত। জঙ্গি সেনা গুলির লড়াইয়ের পর অবশেষে ২ জঙ্গিকে খতম করে সেনা। ১ জঙ্গিকে জীবন্ত পাকড়াও করা হয়। জঙ্গিদের আক্রমণে পাল্টা মৃত্যু হয়েছে ১১ সেনার। জঙ্গি হামলার পরেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর মুড়ে দেওয়া হয় কড়া নিরাপত্তার চাদরে। সন্ত্রাসবাদী সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। গত শনিবার অ্যাম্বুলেন্স হামলার দায় স্বীকার করেছিল তালিবান। আর সোমবারের হামলার দায় নিল আইএস। বেশ কিছুদিন শান্ত থাকার পর তবে কী ফের আফগানিস্তানে মাথা চাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ। প্রশ্ন উঠতে শুরু করেছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026