রক্তক্ষয়ী হামলার শিকার আফগানিস্তানের একটি সংবাদ সংস্থা ও শিয়া সাংস্কৃতিক কেন্দ্র। স্থানীয় সময় তখন বেলা সাড়ে ১০টা। রাজধানী কাবুলে সংবাদ সংস্থার অফিসের ভিতরে তখন আলোচনা সভা চলছে। সভায় উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক ও ছাত্রছাত্রী। অন্যদিকে শিয়া সাংস্কৃতিক কেন্দ্রটিতেও উপস্থিত সাধারণ মানুষ। হঠাৎ বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকা মানববোমা নিজেকে উড়িয়ে দেয়। এরপরে আরও ২টি জোরাল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাবুল।
বিস্ফোরণের জেরে প্রাণ হারান কমপক্ষে ৪১ জন মানুষ। যাঁদের মধ্যে আছেন সাংবাদিক থেকে শুরু করে কয়েকজন পড়ুয়া, নারী ও শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ৮২ জন। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্যে নামে আফগান সেনাবাহিনী ও পুলিশ। সন্ত্রাসবাদী সংগঠন আইএস এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…