World

বার্সেলোনায় সন্ত্রাসের থাবা, ভ্যানে পিষে, গুলি চালিয়ে পালাল জঙ্গি

ইউরোপে একের পর এক দেশকে গ্রাস করছে সন্ত্রাসের থাবা। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ডের পর সেই তালিকায় নাম জুড়ল স্পেনের। স্পেনের বার্সেলোনার ব্যস্ত এলাকা লা রামব্লা। বাজার এলাকা। এখানে গাড়ি চলাচল করে না। কেবল মানুষের যাতায়াত। সেখানেই এদিন নিস হানার আদলে অতিকায় ভ্যান নিয়ে ঢুকে পড়ে বেপরোয়া এক জঙ্গি। তারপর পাশবিক উল্লাসে ভ্যানে পিষে দিতে থাকে পথচলতি নিরীহ মানুষজনকে। কিছুটা এগিয়ে ভ্যান দাঁড় করিয়ে নেমে পড়ে ওই জঙ্গি। ঢুকে পড়ে পাশের রেস্তোরাঁয়। সেখানেও এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সেখান থেকে চম্পট দেয় সে।

এদিনের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনার পর লা রামব্লা-য় শোনা গেছে শুধুই আর্তনাদ। রাস্তায় ছড়িয়ে আছে রক্ত। মানুষজন যন্ত্রণায় কাতরাচ্ছেন। জঙ্গি সংগঠন আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। ২০০৪ সালে মাদ্রিদ বোমা বিস্ফোরণে ১৯১ জনের মৃত্যু হয়। সেই ভয়ংকর ঘটনার পর এদিনের ঘটনাই স্পেনের বুকে দ্বিতীয় বৃহত্তম জঙ্গি হানা।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026