Entertainment

‘বিরল রোগ’-এ আক্রান্ত, অসুস্থ ইরফান খান

ভাল নেই ইরফান খান। বিরল রোগে তিনি আক্রান্ত। যে কারণে চলচ্চিত্র দুনিয়া থেকে বেশ কিছুদিন দূরে থাকতে হচ্ছে তাঁকে। তাই এখন ভীষণ মন খারাপ তাঁর। গৃহবন্দি মনমরা অভিনেতা সেই কথা সম্প্রতি ট্যুইট করে জানালেন তাঁর ভক্তদের। গত ২ সপ্তাহ ধরে তাঁর জীবন রহস্যময় গল্পে পরিণত হয়েছে বলে ট্যুইটে আক্ষেপ করেছেন ৫১ বছরের অভিনেতা। ইরফান লিখেছেন, বিরল গল্পের খোঁজ করতে করতে করতে তিনি এক বিরল রোগের শিকার হয়েছেন।

এমনটা যে তাঁর সঙ্গে ঘটবে, তা তিনি ভাবতে পারেননি। অবশ্য সেই ‘বিরল’ রোগ নিয়ে বিশদে মুখ খুলতে একেবারেই নারাজ ‘পিকু’ খ্যাত অভিনেতা। তাঁর একটাই আর্তি, তাঁর অসুস্থতা নিয়ে যেন অযথা কেউ জল্পনা না ছড়ায়। রিপোর্ট হাতে তিনি নিজেই রোগের বিষয়ে সব কিছু খুলে বলবেন বলে অনুরাগীদের আশ্বস্ত করেছেন ‘বিল্লু’। এখন শুধু প্রয়োজন হাল না ছেড়ে পরিবার ও বন্ধুদের সাথে লড়ে যাওয়া। আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা। ট্যুইটারে তাঁর আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য অনুরাগীদের অনুরোধ করেছেন ইরফান।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026