তিনি জটিল রোগের শিকার বলে আগেই জানিয়েছিলেন বলিউড তারকা ইরফান খান। সেইসঙ্গে এও জানিয়েছিলেন তাঁর রোগ নিয়ে যেন কোনও জল্পনা না হয়। তাঁর যা হয়েছে রিপোর্ট হাতে পেলে তিনি নিজেই তা জানিয়ে দেবেন। এও জানিয়েছিলেন ১০ দিনের মধ্যে তিনি তাঁর রোগ সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবেন। করলেনও তাই। ঠিক ১০ দিনের মাথায় তিনি শুক্রবার ট্যুইটার জানালেন তাঁর বিরল রোগের নাম। নিউরো এন্ডোক্রিন টিউমার। এই রোগের চিকিৎসায় তিনি বিদেশে যাবেন বলেও জানিয়েছেন বলিউডের ৫১ বছর বয়সী এই ভিন্ন ধারার অভিনেতা।
পাশাপাশি ইরফান জানিয়েছেন, অনেকে আগেভাগেই তাঁর মস্তিষ্কে ক্যানসারের খবর রটিয়ে দেন। যদিও নিউরো এন্ডোক্রিন টিউমার মস্তিষ্কের ক্যানসার নয়। তিনি বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন। এই দিনগুলোয় তিনি সকলের কাছ থেকে শুভকামনা প্রার্থনা করেছেন।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…