Sports

পেসাররা সাবধান, সতর্ক করলেন ইরফান পাঠান

পেসারদের সতর্ক করলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি নিজেই জানিয়েছেন পেসারদের নিয়ে রীতিমত ভয়ে আছেন তিনি।

মুম্বই : গত মার্চেই করোনার কারণে বন্ধ হয়ে গেছে ক্রিকেট। তারপর এই জুলাইতে এসে প্রথম মাঠে ফিরল ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে। যার হাত ধরে এবার আরও বেশি করে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এই অবস্থায় পেসারদের নিয়ে রীতিমত চিন্তায় প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি নিজেই জানিয়েছেন, তিনি রীতিমত ভয়ে ভয়ে আছেন।

কেন চিন্তিত ইরফান? ইরফান জানিয়েছেন, ব্যাটসম্যানদের জন্য এই সমস্যা হবেনা। সমস্যা হবে না স্পিনারদেরও। কিন্তু পেসারদের ২৫ গজের মত ছুটতে হয়। বলের গতি থাকে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতমাস পর হঠাৎ মাঠে নেমে এমন গতিতে বল করতে যাওয়া কিন্তু ভয়ংকর হতে পারে পেসারদের জন্য বলে মনে করছেন ইরফান। তাঁর মতে, প্রথমেই এতটা জোরে বল করাটা পেসারদের জন্য ভুল হবে।

ইরফান জানান, একজন ব্যাটসম্যান বা স্পিনারের জন্য ছন্দে ফেরা যতটা দ্রুত সম্ভব, একজন পেসারের পক্ষে নয়। তাই আস্তে আস্তে তাঁদের ছন্দে ফিরতে হবে। কমপক্ষে পেসারদের ৪ থেকে ৬ সপ্তাহ মাঠে নামার পর সময় নেওয়া উচিত তাঁর নিজস্ব গতিতে বল করার জন্য। ইরফানের মতে, পেসারদের শরীর শক্ত হয়ে গেছে। ফলে তাঁদের ছন্দে ফিরতে সময় লাগবে। না হলে বড় ধরনের আঘাত লাগতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026