World

আকাশ তাক করে জুতো ছুঁড়লেন হাজার জন মানুষ

আকাশের দিকে ঘুড়ি ওড়ানো যায়। রকেট ছোঁড়া যায়। এখানে ১ হাজার মানুষ ছুঁড়ে দিলেন জুতো। তাও আকাশ তাক করে।

বিশ্বে কত কিছুই তো অবাক করে দেয়। যেমন কেউ যদি আকাশের দিকে রবারের জুতো ছোঁড়েন তা দেখে অবাক হওয়ারই কথা। তবে এখানে কেউ অবাক হন না। তাঁরা এটা আগেও দেখেছেন। বরং এই জুতো ছোঁড়ায় অংশ নিতেই পছন্দ করেন।

এ জুতোর নামটি বেশ নজর কাড়া। নাম ওয়াশিংটন বুট। এগুলো আসলে রবারের বুট। কেবল এই জুতোই এখানে ছুঁড়ে দেওয়া যায় আকাশে।

এই আকাশের দিকে জুতো ছোঁড়ার সঙ্গে চাষাবাদের আবার গভীর সম্পর্ক। কৃষকদের লাঙ্গল উৎসব আয়ারল্যান্ডে বিখ্যাত। জাতীয় লাঙ্গল উৎসব পালিত হয় সেখানে। সেই উৎসবের অংশ হিসাবে সেখানে এই আকাশে জুতো ছোঁড়ার আনন্দে মেতে উঠলেন অনেকে।

মোট ৯৯৫ জন মানুষ ওয়াশিংটন বুট ছুঁড়ে দিলেন আকাশে। আকাশ একটা মুহুর্তের জন্য ঢেকে গেল জুতোয়। আকাশে এই ৯৯৫ জোড়া বুট কিন্তু একসঙ্গে উড়ে গিয়েছিল। একদম এক সময়ে। এটাই ছিল মূল চ্যালেঞ্জ।

একসঙ্গে এতজন মানুষের আকাশের দিকে এই রবার বুট জুতো ছুঁড়ে দেওয়া ইতিমধ্যেই বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে। একই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের আকাশের পানে জুতো ছোঁড়ায় আয়ারল্যান্ডের এই জুতো ছোঁড়া নিজের জায়গা করে নিয়েছে।

লাউইস কাউন্টিতে এই জুতো ছোঁড়া অনুষ্ঠান রীতিমত খবর হয়েছে সর্বত্র। স্থানীয় এক যুব কৃষক সংগঠন এই জুতো ছোঁড়া পর্বের আয়োজন করেছিল। তাদের এই উদ্যোগ এখন বিশ্বরেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026