World

২৬ দিন রাস্তায় হেঁটে বেড়াল পোষা সারমেয়, নিঃস্বার্থ ভালবাসায় চোখে জল সকলের

মনিব তাকে ভুলে যেতে পারে, কিন্তু সে মনিবকে এভাবে ছাড়তে পারেনি। তাই এক সারমেয় যা করল তাতে চোখে জল সকলের।

ভালবাসা যে কতটা নিঃস্বার্থ হতে পারে তা দেখিয়ে দিল একটি সারমেয়। যা দেখে চোখে জল এল বহু মানুষের। একটি গোল্ডেন রিট্রিভার এক পরিবারের অংশ হয়ে গিয়েছিল। তার মনিবের সঙ্গে তার বন্ধন ছিল অটুট।

কিন্তু সেই বন্ধন হালে ভেঙে যায়। যখন তার মনিব তাকে অন্য একজনের হাতে তুলে দেন। ওই ব্যক্তি কুকুরটিকে নিয়ে তাঁর নিজের বাড়ির দিকে রওনা দেন।

গাড়ি করেই নিয়ে যেতে হয় সারমেয়টিকে। কারণ তার নতুন মনিবের বাড়ি প্রায় ৬৪ কিলোমিটার দূরে। তিনি কুকুরটিকে নিয়ে বাড়ি পৌঁছন। কিন্তু তাঁর বাড়িতে গাড়িটি গিয়ে থামার পর গাড়ি থেকে নেমে ছুট লাগায় কুকুরটি।

নতুন মনিব কিছু বুঝে ওঠার আগেই সে ছুটে তাঁর চোখের আড়ালে চলে যায়। অগত্যা তার খোঁজ শুরু হয়। এদিকে কুকুরটি হাঁটা লাগায় তার পুরনো মনিবের বাড়ির দিকে। কিন্তু এতদূর পথ। তাও নতুন। তাই তা চিনে নেওয়া অত সহজও ছিলনা।

কিন্তু পুরনো মনিবের প্রতি ভালবাসা কুকুরটিকে টেনে নিয়ে যেতে থাকে। সে উদভ্রান্তের মত প্রায় এগিয়ে যেতে থাকে। এদিকে দিন শেষ হয়। রাত নামে। কিন্তু বাড়িতেই বড় হওয়া কুকুরটি রাস্তায় রাতদিন এক করে হেঁটে চলতে থাকে।

এমন করে ৬৪ কিলোমিটার পথ সে অতিক্রম করে ২৬ দিনে। ২৬ দিন পর সে ঠিক কিন্তু তার পুরনো মনিবের বাড়ি চিনে সেখানে পৌঁছে যায়। কুকুরটির এই নিঃস্বার্থ ভালবাসার কাহিনি বহু মানুষের চোখ ভারী করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026