ফাইল : ইরাকি সেনা, ছবি - আইএএনএস
৫ আত্মঘাতী আইএস জঙ্গিকে গুলি করে হত্যা করল ইরাকি সেনা। ইরাকি সেনা ও সেখানকার আধাসেনার একটি যৌথবাহিনী ইরাকের উত্তরপ্রান্তের শহর নাইনেভি-র বাদুস এলাকায় গায়ে বোমা বাঁধা এই ৫ মানববোমাকে গুলি করে মারে। ইরাকের যৌথবাহিনীর তরফে জানানো হয়েছে, গাড়িতে করে এসে যৌথবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করে গায়ে বোমাবোঝাই পোশাক পরা এই ৫ জঙ্গি। তাদের দেখামাত্রই পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা।
যৌথবাহিনী এত দ্রুত এত গুলি চালায় যে কোনও কিছু করার সময়টুকুও পায়নি জঙ্গিরা। তাদের গুলি করে মারার সঙ্গে সঙ্গে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি ঘটে মসুলের কাছে। যে মসুলকে একসময়ে আইসিসের শক্ত ঘাঁটি বলে ধরা হত। পরে তা দখলে নেয় সেনা।
এর আগে ইরাক সরকারের তরফে জানানো হয় তারা তাদের প্রতিবেশি দেশ সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে লড়াই ও অশান্ত পরিবেশ সম্বন্ধে অবহিত। সিরিয়া থেকে মসুল আসার চেষ্টা করা ৪ আইএস নেতা সহ ২৪ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করে তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…