World

আলেকজান্ডারের হারানো শহরের খোঁজ পাওয়া গেল, ভারতের জন্য তৈরি হয় এই শহর

আলেকজান্ডার দ্যা গ্রেট-এর নাম তো সকলের জানা। এবার তাঁর এক হারানো শহরের খোঁজও পাওয়া গেল। ২৪০০ বছর পুরনো এই শহর।

শহরটা যে ছিল সে কথা জানা থাকলেও শহর সম্বন্ধে যাবতীয় তথ্য হাতে ছিলনা প্রত্নতাত্ত্বিকদের। শহর কেমন দেখতে ছিল তাও ছিল অজানা। অনেকটাই মাটির তলায় ঢাকা পড়েছিল। তাও আবার এমন জায়গায় যা খুব শুকনো। প্রবল গরম। বায়ু দূষণের মাত্রাও যথেষ্ট।

তারমধ্যে প্রত্নতাত্ত্বিকরা এই শহরকে মাটির তলা থেকে উদ্ধার করে তার সম্বন্ধে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। তাও আবার সেনার কড়া নজরদারিতে। তার আগে অবশ্য ড্রোন দিয়েও এ শহরকে চেনার চেষ্টা হয়। করা হয় ম্যাপিং।

২৪০০ বছর আগে এই শহরটি তৈরি করা হয়েছিল ভারতের সঙ্গে বাণিজ্যের পথ তৈরি করতে। দক্ষিণ ইরাকে পারস্য উপসাগরের কাছে অবস্থিত এই শহর টাইগ্রিস নদীর ধারে গড়ে উঠেছিল। তৈরি হয়েছিল একটি বন্দর শহর হিসাবে।

মেসোপটেমিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সুগম করতেই এই শহরের জন্ম দেওয়া হয়েছিল। জলপথে বাণিজ্য হত ভারতের সঙ্গে। এই শহরকে টাইগ্রিসের আলেকজান্দ্রিয়া বলে ডাকা হত।

যে অতি প্রাচীন সব শহরের খোঁজ পাওয়া যায় তারমধ্যে এই শহরটি আয়তনেও সবচেয়ে বড়। শহরের রাস্তা থেকে পয়ঃপ্রণালী, শহরের বিভিন্ন জায়গা, বাড়ি, দেওয়াল সবই ড্রোনের সাহায্যে খতিয়ে দেখা হয়।

জার্মানির একদল গবেষক এই শহরের হদিশ পান। আলেকজান্ডার এই শহরের খোঁজ পেয়েছিলেন। খোঁজ পাওয়ার পর এই শহরকে আলেকজান্ডারের হারিয়ে যাওয়া শহর হিসাবে ব্যাখ্যা করছেন অনেকে। নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026