World

নখে নেলপালিশ, মুখে প্রসাধনী, ৩৯ বছর পর ‘শাপমোচন’!

৩৯ বছরের ‘অভিশাপ’ থেকে অবশেষে আংশিক মুক্তি। ইরানের মহিলাদের জন্য নববর্ষের অন্যতম সেরা চমক দিল সে দেশের প্রশাসন। এবার থেকে রাজধানী তেহরানের মেয়েরা মনের আনন্দে রঙিন করে তুলতে পারবেন তাঁদের নখ। পছন্দের প্রসাধন দিয়ে সাজিয়ে তুলতে পারবেন নিজেদের মুখশ্রী। ১৯৭৯ সাল থেকে ইরানের মহিলাদের মাথা, মুখ, চুল পুরোটাই ঢেকে রাখতে হত আচ্ছাদনে। চড়া প্রসাধনের ব্যবহার ছিল চূড়ান্ত রকমের নিষিদ্ধ। নিয়মের লঙ্ঘন হলেই হাজতবাস ছিল ইরানীয়ান মহিলাদের ভবিতব্য।

সেই কঠিন অনুশাসনের বেড়া ভেঙে গেল গত বৃহস্পতিবার। এবার থেকে মুখে ‘নকাব’ না দিয়েও প্রকাশ্যে বার হতে পারবেন তেহরানের মহিলারা। আপাতত এই ব্যবস্থা কেবল রাজধানীর রমণীদের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বের নিয়মই বহাল থাকবে দেশের অন্যান্য অংশে। তবে নিয়মের অপব্যবহারকারীদের পুলিশের নিজস্ব সহবত শেখানোর ব্যবস্থার বিষয়ে তেহরানের মেয়েদের সতর্ক করে দিয়েছে প্রশাসন।

চলতি বছরে পড়শি রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ তাঁর দেশের মেয়েদের সামনে একের পর এক খুলে দিয়েছেন স্বাধীনতার দরজা। ফুটবল মাঠের গ্যালারিতে গলা ফাটানো বা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা, একগুচ্ছ প্রস্তাব পাশ হয়েছে এক সময়ের কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্রের প্রায় গৃহবন্দি নারীদের মুক্তির স্বাদ দিতে। প্রিন্সের ‘ভিশন ২০৩০’-র হাওয়া লেগে ইরানের এই ভোলবদল আগামীদিনে নিয়মশাসিত মেয়েদের জন্য আর কি কি সুযোগ এনে দেয়, সেটাই এখ দেখার।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026