World

প্রবল কম্পন, মাত্রা ৬.৪, আহত ৬৩৪ জন

প্রবল কম্পন অনুভূত হল ইরানের কারমানশা প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের মাত্রা ছিল ৬.৪। মাত্রা থেকেই পরিস্কার যে এটি একটি প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় রবিবার গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। কম্পনের কেন্দ্রস্থল ছিল সার পোল জাহাব শহর। মাটির ৭ কিলোমিটার নিচে ছিল কেন্দ্র। প্রবল এই কম্পন অনুভূত হওয়ার পরও ১৬১টি আফটার শক অনুভূত হয়েছে। যেগুলির মাত্রা ছিল ২.৪ থেকে ৫.২-এর মধ্যে।

ভূমিকম্পের জেরে বহু বাড়িতে ফাটল দেখা গেছে। তবে মৃত্যুর খবর মেলেনি। কিন্তু আহত হয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিভিন্ন বয়সের ৬৩৪ জন ইরানি নাগরিক এই ভূমিকম্পে আহত হয়েছেন। এদিকে ইরানের গ্যাস পাইপ লাইনে এই ভূমিকম্পের জেরে ফাটল ধরেছে। সার পোল জাহাব ও গসর এ শিরিন, এই ২টি শহরের তলা দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনে ফাটল ধরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026