ফাইল : কের্চ প্রণালীতে মাঝসমুদ্রে জ্বলছে জাহাজ, ছবি - আইএএনএস
ইরানের নৌবাহিনীর ২টি বড় ভরসা জামারান ও কোনারাক। এই ২ যুদ্ধজাহাজ হাতে থাকায় ইরানের নৌসেনা যথেষ্ট শক্তিশালীও। অত্যাধুনিক এই ২ যুদ্ধজাহাজ প্রায়শই জলভাগে অনুশীলন করে থাকে। সাধারণত এই অনুশীলন হয়ে থাকে স্ট্র্যাটেজিক স্ট্রেট অফ হরমুজ-এ। গত শনিবার বিকেলে জাহাজ ২টি অনুশীলনে লিপ্ত ছিল গালফ অফ ওমানের বন্দর-এ-জাস্ক-এর জলভাগে। অনুশীলনের সময় একে অপরের দিকে বন্ধুত্বপূর্ণ গোলাগুলিও চলে। তবে তা কাউকে আঘাত করার জন্য নয়। অনুশীলন করার জন্য।
গত শনিবার জামারান থেকে নতুন তৈরি একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আছড়ে পড়ে কোনারাকে। কোনারাকেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণ ঘটায়। জাহাজে থাকা ১৯ জন নাবিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জাহাজে। ১৯ জনের মৃত্যুর পাশাপাশি ১৫ জন গুরুতর আহত হন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
এই ঘটনার কথা জানিয়েছে ইরানের জাতীয় সংবাদমাধ্যম। যুদ্ধের প্রস্তুতি রাখার জন্য সেনাবাহিনীতে অনুশীলন নতুন কিছু নয়। নিজেদের মধ্যে অনুশীলন হোক বা বন্ধু রাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া। অনুশীলন চলতেই থাকে। তাতে সেনাবাহিনীও তৈরি থাকে। অন্যদিকে যুদ্ধাস্ত্রেরও কোনও সমস্যা আছে কিনা পরীক্ষা করা হয়ে যায়। কিন্তু তা যে এমন বিপদ ডেকে আনবে তা বোধহয় ইরানের নৌবাহিনী বুঝতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…