দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ধ্বংসাবশেষ, ছবি - আইএএনএস
বিমানে ছিলেনই ১৭৬ জন। যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে। তাঁদের একজনও জীবিত নেই বলে সরকারিভাবে জানানো হয়েছে। ১৬৭ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মীকে নিয়ে ইউক্রেনের বিমানটি বুধবার সকালে ভেঙে পড়ে ইরানের পারান্দ শহরের কাছে। যদিও বিমানটি ইউক্রেনের। কিন্তু বিমানে তখন ইরানের বাসিন্দাই ছিলেন অধিকাংশজন। বিমানটি যাত্রী নিয়ে ওড়ার পরই ভেঙে পড়ে। মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন ধরে যায়। ফলে বিমানে উপস্থিত একজনও জীবিত উদ্ধার হননি। ঘটনার পর দ্রুত আগুন নিভিয়ে শুরু হয় উদ্ধারকাজ। বিমানের ধ্বংসাবশেষ থেকে একের পর এক দেহ বার করে আনা হতে থাকে। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানানো হয়েছে, বিমানটি আকাশে থাকাকালীনই তার একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তারপরই সেটি ভেঙে পড়ে।
বিমানটি ভেঙে পড়ায় বিমানে উপস্থিত ১৭৬ জনেরই মৃত্যু হয়। কিন্তু যেখানে ভেঙে পড়ে সেটি খোলা জায়গা হওয়ায় সেখানে কারও কোনও ক্ষতি হয়নি। এদিকে কীভাবে এমন এক ভয়ংকর দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান সংস্থা হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ওমান সফরের মাঝেই ফিরে আসেন কিয়েভে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…