Entertainment

আমির খানের বাড়িতে বাজল বিয়ের সানাই, সাদা শহরে হবে বিয়ে

বলিউড সুপারস্টার আমির খানের বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিয়ের দিনক্ষণও জানা গেল। জানা গেল বিয়ে কোথায় হবে সেই জায়গার নামও।

আমির খানের বাড়িতে বিয়ের সানাই বাজল। বিয়ে যে হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। আগেই বলতে ২০২২ সালেই জানা গিয়েছিল। এবার সেই বিয়ে বাস্তব রূপ নিতে চলেছে। বিয়ের প্রস্তুতি এতদিন বাড়ির অন্দরে থাকলেও এবার তা প্রকাশ করে দেওয়া হল।

আমির খানের মেয়ে ইরা খান প্রেমে পড়েছিলেন তাঁর ফিটনেস ইন্সট্রাক্টর নূপুর শিখরের। সেই ভালবাসা পারিবারিক মান্যতা পায় ২০২২ সালের ১৮ নভেম্বর। ওইদিন ইরা ও নূপুরের এনগেজমেন্ট হয়ে যায়।

আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী লীনা দত্তের সন্তান ইরা। এনগেজমেন্টে ইরার সুন্দর পোশাক ও আনন্দ সকলের নজর কাড়ে। এবার সেই জুটি প্রকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে।

ফাইল : ইরা খান, ছবি – আইএএনএস

বিয়ে হবে ২০২৪ সালের জানুয়ারিতে। ভারতের সাদা শহর বলে বিখ্যাত উদয়পুরে বসছে বিয়ের আসর। তবে এখনকার বলিউডি প্রবণতা মেনে এই বিয়েতেও ২ পরিবারের হাতে গোনা কয়েকজন হাজির থাকবেন।

একবারেই আত্মীয় পরিজনের উপস্থিতিতে বিয়ে হবে। তবে তারও আগে ২০২৩ সালের ডিসেম্বরেই ইরা ও নূপুরের বিবাহ রেজিস্ট্রেশন হয়ে যাবে। সই সাবুদ যা প্রয়োজন তা মুম্বই শহরেই হবে।

রেজিস্ট্রি বিয়ে সেরেই ২ জনে উড়ে যাবেন উদয়পুরে। সেখানে ধুমধাম করে হবে আনুষ্ঠানিক বিয়ে। বিয়ে উদয়পুরের ঠিক কোথায় হবে তা অবশ্য এখনও অজানা। তবে উদয়পুরকে যখন বেছে নেওয়া হয়েছে তখন অনেকের ধারনা কোনও রাজপ্রাসাদেই বিয়ের আসর বসতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026