ফাইল : ইরা খান, ছবি - আইএএনএস
মুম্বই : মেয়ে ইরা খানের কদিন আগেও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেন আমির খান। বাবার আদরের মেয়ে তিনি। ইরাকে নিয়ে আমিরের অনেক স্বপ্ন। সেই ইরা এবার আমির খানের বাড়ি ছাড়লেন। এখন থেকে আর বাবার বাড়িতে থাকবেন না তিনি। একাই থাকবেন বলে জানিয়েছেন ইরা। কেন এমন সিদ্ধান্ত তাও জানিয়েছেন তিনি।
ইরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি তাঁর নিজের বাড়িতে উঠে এসেছেন। সেই বাড়িতে তাঁর পড়ার টেবিলে বসে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। রাত পোশাক পরে সেই ছবি শেয়ার করে আমির কন্যা জানিয়েছেন, এবার তিনি প্রাপ্তবয়স্কের মত জীবন কাটাবেন। সেই সময় এসেছে। তাই নিজের বাড়িতে চলে আসা।
সোশ্যাল মিডিয়ায় ইরা তাঁর বাড়ির ছবিও শেয়ার করেছে। করোনার মধ্যেই তাঁর তড়িঘড়ি উঠে আসাটা কিছুটা হলেও খটকার। তবে তিনি জানিয়েছেন এবার তিনি প্রাপ্তবয়স্কের জীবন কাটাবেন। তাই এই উঠে আসা। প্রসঙ্গত আমির খানের বাড়ির কয়েকজন কর্মচারির করোনা ধরা পড়ার পর আমিরের বাড়ির সকলের করোনা পরীক্ষা হয়েছে। যদিও আর কারও দেহে করোনা পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…