Entertainment

নিজের প্রেমিকের নাম জানালেন আমির খানের মেয়ে ইরা খান

ক্রমশ খবর হতে শুরু করেছেন আমির খানের মেয়ে ইরা খান। আমির নিজেই একটি শোতে জানিয়েছেন যে ইরা খান এবার সিনেমায় নামতে চলেছেন। তার আগেই অবশ্য আপাতত প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইরা। সম্প্রতি ইরা খান ইন্সটাগ্রামে জানান, তাঁকে যে কোনও প্রশ্ন কেউ করতে পারেন। ইরা এমন একটি সুযোগ দেওয়ার পর একে একে প্রশ্ন আসতে শুরু করে। তারমধ্যেই একজন প্রশ্ন করেন ইরা কী কারও সঙ্গে প্রেম করছেন? সেই প্রশ্নের উত্তরও দেন ইরা।

ইরা জানান, তিনি সঙ্গীত পরিচালক মিশাল কিরপালানি-র সঙ্গে এনগেজড। সেইসঙ্গে একটি ছবিও তিনি ওই প্রশ্নকর্তার সঙ্গে ট্যাগ করে দেন। সেই ছবিতে দেখা গেছে ইরা মিশালকে জড়িয়ে ধরে আছেন। ইরার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আরও একটি ছবিও মিশালের সঙ্গে পাওয়া যায়। অন্যদিকে মিশাল কিরপালানিও তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ইরার সঙ্গে অনেকগুলি ছবি পোস্ট পোস্ট করেছেন। যার একটিতে দেখা গেছে তিনি ইরার কপালে চুম্বন করছেন।

আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্ত-র মেয়ে ইরা। রীনা-আমির-এর ২টি সন্তান। মেয়ে ইরা ও ছেলে জুনেইদ। ইদানিং ইরা খানের ছবিও নানা সময়ে সামনে এসেছে। ফলে ইরা খান ক্রমশ পরিচিত মুখ হয়ে উঠছেন। এবার তাঁর সঙ্গে মিশালের প্রেমের সম্পর্কের কাহিনিও দেশের মানুষের মুখে মুখে ঘুরতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026