Sports

মহাকাশেও অলিম্পিকস জ্বর, অন্যরূপে সাজল রাত

অলিম্পিকস জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। প্রতিটি দেশ তাকিয়ে আছে দেশের পদক প্রাপ্তির দিকে। অলিম্পিকস জ্বর থেকে রেহাই পেল না মহাকাশও।

প্যারিস মানেই সৃজনশীল ভাবনার পীঠস্থান। অলিম্পিকসের উদ্বোধনেই তাদের সেই সৃষ্টিশীলতার পরিচয় দিল সিনেমা, কবিতার শহর। এতদিন ধরে চলে আসা অলিম্পিকসের উদ্বোধনী প্যারেডে প্রতিটি দেশ কোনও স্টেডিয়ামে হাঁটল না, আনন্দে ভেসে গেল প্যারিসের জীবনরেখা স্যেন নদীর বুক চিরে।

প্রবল বৃষ্টির মাঝেই উদ্বোধনী অনুষ্ঠান তার নিজের অভিনবত্বে ঝলমল করল। তারপর যখন গোটা প্যারিস ক্লান্ত হয়ে ঘুমের দেশে তখনও মহাকাশে ভেসে বেড়ানো আন্তর্জাতিক স্পেস স্টেশনে অলিম্পিকসের উদযাপন অব্যাহত।

সেখান থেকে তোলা হল ঘুমিয়ে পড়া প্যারিসের আলোকোজ্জ্বল এক ছবি। পৃথিবীর মাটি থেকে বহু বহু উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সেই আলোয় মোড়া প্যারিস তখন রূপকথার চেয়ে কম কিছু নয়।

সেই ছবি প্রকাশিত হওয়ার পর তা ছড়িয়ে পড়ে হুহু করে। নাসা সেই অসামান্য ছবি শেয়ার করে নিয়েছে। যা বিশ্ববাসীকে এক অন্য রূপে প্যারিস শহরকে চিনিয়েছে।

স্পেসএক্স সিইও ইলন মাস্ক এই ছবিতে কমেন্ট করে একে অলিম্পিকসের লেজার শো বলে চিহ্নিত করেছেন। প্রসঙ্গত প্যারিসে শুরু হওয়া অলিম্পিকসের আসরে এবার বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। নিজেদের পরিচয় করিয়েছে স্যেন নদীর বুকে নৌকায় ভেসে।

সেই জল প্যারেডে শামিল হয়েছিল ভারতও। ভারতের পতাকা বহন করেন পিভি সিন্ধু। ভারত এবার ১১৭ জন খেলোয়াড়কে পাঠিয়েছে বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ আসরে। আপাতত ২ অঙ্কে পদক সংখ্যা নিয়ে যাওয়াই ভারতের প্রধান লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026