SciTech

মহাকাশে ব্যাগ হারিয়ে ফেললেন নাসার নভশ্চর, দেখা যাচ্ছে পৃথিবী থেকে

তিনি দেখতে পাচ্ছেন না। তবে পৃথিবী থেকে দিব্যি দেখা যাচ্ছে হারানো ব্যাগটিকে। যা নাসার এক নভশ্চরের হাত ফসকে পড়ে যায় মহাশূন্যে।

মহাকাশে থাকা স্পেস স্টেশনে মাসের পর মাস থেকে গবেষণার কাজ করেন মহাকাশচারীরা। নাসার ২ মহাকাশচারী লোরাল ও’হারা এবং জেসমিন মোঘবেলি স্পেস স্টেশনেই ছিলেন। কিন্তু স্পেস স্টেশনের বাইরে কয়েকটি কাজ সারতে তাঁরা সেখান থেকে বেরিয়ে বাইরের মহাশূন্যে ভেসে পড়েন।

তারপর স্পেস স্টেশনেরই বাইরের অংশে ভেসে ভেসেই কাজ শুরু করেন। এই সময় এঁদের হাত ফসকে একটি টুলবক্স মহাকাশে ভেসে যায়।

সাদা রংয়ের টুলবক্সটির সাকুল্যে দাম ভারতীয় মুদ্রায় ৮৩ লক্ষ টাকার কিছু বেশি। সেই মূল্যবান ব্যাগ হাত ফসকানোর পর হারিয়ে যায় মহাশূন্যে। নভশ্চররা আর তার নাগাল পাননি। সেটি মহাশূন্যে তখনকার মত হারিয়ে যায়।

এদিকে ব্যাগ হারানোর খবর মহাকাশ বিজ্ঞানীরাও পান। তাঁরা আকাশে নজর রেখে দেখেন ব্যাগটি এখন অন্য কৃত্রিম উপগ্রহের মতই পৃথিবীর কক্ষে ঘুরছে। টেলিস্কোপের সাহায্যে সেই ব্যাগটিকে দিব্যি দেখা যাচ্ছে।

সাদা ব্যাগটি ভেসে যাচ্ছে মহাকাশে। বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবীপৃষ্ঠ থেকে ২০০ মাইল উপরে কক্ষে ঘুরতে থাকা ব্যাগটি আগামী ৪ মাসের মধ্যে বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যাবে।

সেটি পৃথিবীতে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা তাঁরা দেখছেন না। তবে ব্যাগটি দেখা গেলেও তা উদ্ধার করাও আর সম্ভব নয়। এভাবে মহাকাশে হাত ফসকে ব্যাগ হারানোর ঘটনা বেশ অবাক করেছে বিশ্ববাসীকে। এখন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বরং টেলিস্কোপে নজর দিয়ে সেই ব্যাগটিকে পর্যবেক্ষণ করছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026