SciTech

শেষ মুহুর্তের লাফ, বেঁচে গেল মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন

অল্পের জন্য রক্ষা পেল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। শেষ মুহুর্তে আড়াই কিলোমিটার লাফ দিল সে।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে সারাবছরই গবেষণার কাজ চলতে থাকে। সেখানে সারাবছরই মহাকাশচারীরা থাকেন। বিভিন্ন দেশের মহাকাশচারীরা সেখানে কেউ ৪, কেউ ৫, কেউ ৬ বা তার বেশি মাস ধরে থাকেন। তারপর পৃথিবীতে ফিরে আসেন। আবার তাঁর জায়গায় অন্য কোনও নভশ্চর হাজির হন সেখানে।

গবেষণার কাজ থেমে থাকেনা। পৃথিবীপৃষ্ঠ থেকে ৪১৫ কিলোমিটার উপরে সাধারণভাবে অবস্থান করে এই গবেষণাকেন্দ্র। সেখানে বিভিন্ন সময়ে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কারগো মহাকাশযানে করে পাঠানো হতে থাকে।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানাচ্ছে, এই মহাকাশ গবেষণা কেন্দ্রের কক্ষ পরিবর্তন করা হয় আড়াই কিলোমিটার। আড়াই কিলোমিটার আরও উপরে সেটিকে তুলে নিয়ে যাওয়া হয়।

জানা যাচ্ছে, দ্রুত এভাবে এটির কক্ষ পরিবর্তনের কারণ মহাকাশে ভেসে বেড়ানো কৃত্রিম উপগ্রহের জঞ্জাল। যার মেয়াদ শেষ হয়েছে আগেই। তার আর কোনও কাজ নেই। কিন্তু সেই কৃত্রিম উপগ্রহ কাজ শেষের পর জঞ্জাল হয়ে ভেসে বেড়াচ্ছে।

তেমনই একটি কৃত্রিম উপগ্রহে ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। আইএসএস-এর একদম মুখোমুখি হয়ে পড়েছিল সেটি। ধাক্কা লাগলে মহাকাশ গবেষণা কেন্দ্রের বড় ক্ষতি হয়ে যেত। এই সংঘর্ষ এড়াতেই দ্রুত সেটিকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়া হয়।

মহাকাশে ভেসে বেড়ানো মেয়াদ উত্তীর্ণ কৃত্রিম উপগ্রহগুলি নিছকই এখন জঞ্জাল। আর সেই জঞ্জাল মহাকাশে বেড়েই চলেছে। যা থেকে নিষ্কৃতি কীভাবে মিলবে সেটাই এখন বিজ্ঞানীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026