Feature

বাংলার দুর্দশা, দোষী কি শুধুই নতুন প্রজন্ম

মাতৃভাষায় বুৎপত্তির অভাব যে আসলে বাবা মায়ের জন্য কতটা গর্বের, তা এই সুজলা সুফলা বাংলার ইংরাজি মাধ্যম স্কুলের সন্তানদের পরিবারে উঁকি না মারলে বোঝা যায় না।

২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির মাহাত্ম্য যে কোনও বাংলা ভাষাভাষী মানুষের কাছেই অন্য মাত্রা রাখে। কিন্তু সত্যিই কতটা রাখে তাই এখন প্রশ্নের মুখে। মাতৃভাষায় বুৎপত্তির অভাব যে আসলে বাবা মায়ের জন্য কতটা গর্বের হতে পারে তা এই সুজলা সুফলা বাংলার ইংরাজি মাধ্যম স্কুলের সন্তানদের পরিবারে উঁকি না মারলে বোঝা যায় না।

ছেলে বা মেয়ের বাংলার চেয়ে ইংরাজি অনেক বেশি স্ট্রং, একথাটা বলতে যে কী অনাবিল সুখানুভূতি হয় তা যিনি না বলেছেন তাঁকে মুখে বলে বোঝানো যাবে না। এটা না ফিল করতে হয়। আর সেই ফিলের ফিলিংসটা একটা পাঁজরা বার করা বুককেও নিমেষে ৫৬ ইঞ্চি করে দেওয়ার জন্য যথেষ্ট।

মাথায় রাখবেন এর জন্য কোনও টেলিশপিং প্রোডাক্ট লাগবে না। ২১শে ফেব্রুয়ারি কী ঘটেছিল ছেড়ে দিন, সে কাহিনি তো বিলুপ্তপ্রায়। দিনটার কথা জিগ্যেস করলে অনেক বাঙালিই এখন ভুরু কুঁচকে তাকান। এ কেমন বিজাতীয় প্রশ্ন শুনি। ২১ তারিখ মানে ফেব্রুয়ারির ২১ তারিখ। এর আবার বিশেষত্ব কী?

আগে ছিল বাংলা ভাষার মধ্যে ইংরাজি ভাষার বিপুল ব্যবহার। এখন সেখানে নাক গলিয়েছে হিন্দিও। দৈনন্দিন জীবনের কথাবার্তায় বাঙালির ঠোঁটে হিন্দি বেশ একটা নিজের মত জায়গা করে নিয়েছে।

এই তো সেদিন একটা গানের শুরুর লাইনগুলো শুনে বুঝলাম কোনও হিন্দি গান শুরু হল। ভুল ভাঙল বেশ কিছুক্ষণ পর। হঠাৎ শুনি গানে বাংলা কথাও রয়েছে। হিন্দি গানে বাংলা শব্দ। ভাবলাম বাংলা ভাষাটা সীমানা পেরিয়ে আরবপারের গানের কথায় জায়গা পাচ্ছে। এ তো গর্বের বিষয়। কিন্তু সে সুখ সইল না।

পরে নিজেরই বন্ধুমহলে কথাটা পাড়তেই বাংলা নিয়ে আদিখ্যেতার সব রসটুকু নিংড়ে ছিবড়ে হয়ে গেল। আরে ধুস, ও তো দেবের সিনেমার গান। বাংলা লিরিক্সে হিন্দি মিশিয়েছে। শুনতে ভাল লাগে। কিছুতেই বুঝতে পারলাম না রবি ঠাকুর এই সরল সত্যটা কেন সারা জীবনে বুঝতে পারলেন না।

ভাষা দিবস নিয়ে দিনভর নানা অনুষ্ঠান। আ-মরি বাংলা ভাষা রব তুলে কোণায় কোণায় সকাল থেকেই ভাষা শহিদদের স্মারকে মাল্যদান, শ্রদ্ধাজ্ঞাপন হল। কবিতা পাঠ হল। বাংলা নিয়ে আলোচনাসভা হল। কিন্তু মুষ্টিমেয় বাংলাপ্রেমীর গণ্ডি পেরিয়ে বাংলার কোনও সার্বিক লাভ হল কী। দোষটা কী শুধুই কেরিয়ারনিষ্ঠ বাংলার নব্য প্রজন্মের?

তথাকথিত আজকালকার ছেলেপিলেদের ঘাড়ে সব দোষ চাপিয়ে সত্যিই কী সত্যের দিকে পিঠ করে বসে থাকা যায়। নাকি বাংলাকে তার হৃতগৌরব ফিরিয়ে দিতে ফের একটা আন্দোলনের আশু প্রয়োজন রয়েছে। একটা রেনেসাঁর। যা নতুন করে বাংলাকে নতুন প্রজন্মের কাছে একটা চর্চার বিষয় করে তুলবে।

Rajarshi Chakraborty

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026