Entertainment

আইফায় বাজিরাওয়ের বাজিমাত

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কারে বাজিমাত করল সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ঐতিহাসিক প্রেমগাথা ‘বাজিরাও মস্তানি’।

২০১৫ সালের সিনেমার মূল্যায়নে স্পেনের মাদ্রিদে এক ঝলমলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে দাপট দেখাল এই দুই সিনেমা। ১৭ তম আইফা অ্যাওয়ার্ডে কবীর খানের ‘বজরঙ্গি ভাইজান’ পেল সেরা সিনেমার তকমা।

অন্যদিকে ‘বাজিরাও মস্তানি’-র জন্য সেরা পরিচালকের পুরস্কার পকেটে পুরলেন সঞ্জয় লীলা বনশালি। বাজিরাওয়ের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং।

এই ছবির জন্য সেরা মহিলা পার্শ্বচরিত্রের পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন সুদীপ চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন বিভাগ মিলিয়ে আইফা থেকে বাজিরাও মস্তানির প্রাপ্তি ১৩টি পুরস্কার।

‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘দম লাগাকে হাইসা’ সিনেমার ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য সেরা মহিলা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন মোনালি ঠাকুর। একই গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন পাপন। উইমেন অফ দ্যা ইয়ারের বিশেষ পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026