মঙ্গলবার সকালে নিজে অংশ নিয়ে রাইসিনা হিলসে একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবসের শুভসূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যোগের সুফলও সকলের সামনে তুলে ধরেন রাষ্ট্রপতি। এদিন রাজ্যে যোগ দিবসের উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বেলুড় মঠেও এদিন যোগ দিবস পালিত হয়।
ভারতের হাত ধরেই বিশ্ব জুড়ে ২১ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। তারই দ্বিতীয় বর্ষে এদিন যোগ বিশ্ব উপলক্ষে দেশের বিভিন্ন কোণায় যোগ সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানগুলিতে অংশ নেন কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী। ভোপালে ছিলেন স্মৃতি ইরানি, নাগপুরে ছিলেন নিতিন গডকরী। রণতরী আইএনএস বিরাটে যোগাভ্যাস করেন ভারতীয় জওয়ানরা। যোগ দিবস উপলক্ষে একটি বেসরকারি উড়ানে মাটি থেকে ৩৩ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস করেন যাত্রীরা। শুধু ভারতেই নয়, আমেরিকা, আর্জেন্টিনা সহ বিশ্বের বিভিন্ন দেশে এদিন যোগ দিবস পালিত হয়েছে মহা উৎসাহে। আমেরিকার টাইমস স্কোয়ার যোগ দিবসে অংশ নিতে ভিড় ছিল চোখে পড়ার মতন। অন্যদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস একটি কালচালার সেন্টারে যোগাভ্যাসে অংশ নেন সে দেশের বহু মানুষ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…