World

দিন মাহাত্ম্যে আজ এক অনন্য ২১ জুন

আজ ২১ জুন। কিন্তু আজকের দিনটি দিন মাহাত্ম্যে এক অসাধারণ দিন।

২১ জুন রবিবার। আর পাঁচটা দিনের মতই শোনাচ্ছে। কিন্তু এই একটি দিন যে কত দিবস পালন করল তা শুনলে অবাক হতে হয়। ভূগোলের চিরাচরিত নিয়মে ২১ জুন হল উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন। ফলে সেদিক থেকে দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার আজ সূর্যের বলয়গ্রাস গ্রহণ ছিল। যে গ্রহণটি দীর্ঘ সময় ধরে চলেছে। এই বিরল মহাজাগতিক বিস্ময় প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীরা। সেদিক থেকেও দিনটি গুরুত্বপূর্ণ।

২১ জুন আবার বিশ্ব যোগ দিবস। ভারতের যোগাভ্যাসের গুণাগুণ নিয়ে এখন গোটা বিশ্ব অবহিত। সব দেশেই যোগা করেন বহু মানুষ। সুস্থ সুন্দর জীবন কাটাতে তাঁরা বেছে নিচ্ছেন ভারতীয় যোগকে। গোটা বিশ্বকে ভারতের এই দান সম্মান পায় ২০১৪ সালে। রাষ্ট্রপুঞ্জের তরফে ঘোষণা করা হয় ২১ জুন দিনটি বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হবে। সেই থেকে ২১ জুন প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় যোগ দিবস হিসাবে।

২১ জুন আবার এ বছর পড়েছে ‘ফাদার্স ডে’। বিশ্বজুড়ে দিনটি পালিত হয় সন্তানদের তরফ থেকে পিতাদের সম্মান জানিয়ে। বিশ্বজুড়েই পালিত হয় দিনটি। ফলে সেদিক থেকেও এবার ২১ জুন গুরুত্বপূর্ণ। আবার ২১ জুন হল বিশ্ব সঙ্গীত দিবস। দিনটিকে সারা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষজন ধুমধাম করেই পালন করেন। সুর-সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষজন দিনটিকে পালন করেন সম্মানের সঙ্গে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026