Sports

আইসিসি-র কোপে সাকিব, নুরুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মাঠে আইসিসি-র আইনভঙ্গের অভিযোগে শাস্তির খাঁড়া নেমে এল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও তাঁর সতীর্থ নুরুল হাসানের ওপর। সূত্রের খবর, তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে। এছাড়া তাঁদের ১ করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সাকিব যেভাবে গত শুক্রবারের ম্যাচে নো বল বিতর্ককে কেন্দ্র করে মাঠের বাউন্ডারি লাইনের ধারে এসে চিৎকার চেঁচামেচি করেছেন, খেলোয়াড়দের মাঠ ছেড়ে উঠে আসতে বলেছেন, তার জন্য শাকিবের বিরুদ্ধে খাঁড়া নেমেছে। এটা আইসিসি-র কোড অফ কন্ডাক্ট ভেঙেছে। অন্যদিকে নুরুল হাসান লঙ্কা অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে আঙুল তুলে মাঠে যে ভঙ্গিমায় কথা বলেন তাও আইসিসি আইনভঙ্গের চোখেই দেখছে। অর্থাৎ যে ভয় ছিল যে আইসিসি বাংলাদেশ খেলোয়াড়দের বিরুদ্ধে পদক্ষেপ করবে, সেটাই হল।

এদিকে বাংলাদেশ ড্রেসিং রুমের কাচ ভাঙা নিয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে আবার নতুন করে বাংলাদেশের খেলোয়াড়দের বিড়ম্বনার মুখে পড়তে হয় কিনা সেদিকেই চেয়ে সকলে।

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026