Sports

ব়্যাঙ্কিংয়ে বিশ্বসেরা বিরাট-মিতালি

আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে পুরুষদের মধ্যে সেরার শিরোপা গেল বিরাট কোহলির ঝুলিতে। মহিলাদের মধ্যে সেরার খেতাব পটেকে পুরেছেন মিতালি রাজ। পুরুষ ও মহিলা বিভাগে ক্রিকেট বিশ্বে এখন এই দুই ভারতীয়ই সেরা। ভারত-নিউজিল্যান্ড সিরিজে জোড়া শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সের থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন ভারত অধিনায়ক। ৮৮৯ পয়েন্ট পেয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পয়েন্টের নজিরও গড়লেন তিনি। এক নম্বর স্থান খোয়ানোর ১০ দিনের মধ্যে তা ফিরে পেলেন বিরাট।

অন্যদিকে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে ৩ নম্বর স্থানে ভারতের যশপ্রীত বুমরা। প্রথমস্থানে রয়েছেন পাকিস্তানের হাসান আলি, দু’নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ব্যাটসম্যানদের মধ্যে সাতে রয়েছেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মেগ ল্যানিংকে সরিয়ে ১ নম্বর জায়গা দখল করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। বোলিংয়ে দু’নম্বরেই থাকলেন ঝুলন গোস্বামী।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026