National

নৌসেনায় নতুন পালক দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস কালভেরি

ধরণ স্করপিন ক্লাস সাবমেরিন। নাম আইএনএস কালভেরি। প্রযুক্তি দেশীয়। তৈরিতে সাহায্য করেছে ফ্রান্স। ওজন ১ হাজার ৬০০ টন। লম্বায় ৬৭.৫ মিটার। উচ্চতা ১২.৩ মিটার। ভারতীয় নৌসেনার সমর সরঞ্জামে এমনই এক অত্যাধুনিক সাবমেরিনের সংযুক্তি হল বৃহস্পতিবার। এদিন সকালে মুম্বইতে একটি অনুষ্ঠানে নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালভেরিকে মেক ইন ইন্ডিয়ার অন্যতম উদাহরণ বলে ব্যাখ্যা করেন। এই প্রথম ভারতীয় নৌসেনায় এমন এক সাবমেরিন যুক্ত হল। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ সেনার পদস্থ আধিকারিকরা।

স্করপিন ক্লাস সাবমেরিন কালভেরির বৈশিষ্ট্য অনেক। যারমধ্যে রয়েছে এটি অ্যান্টি শিপ মিসাইল ছুঁড়তে সক্ষম। সক্ষম ১৮টি হেভিওয়েট টর্পেডো ছাড়তেও। জলের তলা থেকে জলের উপরে বা তলায়, যে কোনও লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে কালভেরি। তারসঙ্গে এলাকায় নজরদারি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিভিন্ন ধরণের যুদ্ধাস্ত্র বহন ও প্রয়োজনে তা লক্ষ্যে ছোঁড়া সহ নানা কাজে পারদর্শী কালভেরি।

কালভেরি সংযুক্তির পর ভারতীয় নৌবাহিনীতে এখন সাবমেরিনের সংখ্যা দাঁড়াল ১৬টি। ১৪টি জ্বালানি তেলে চলে। বাকি ২টি পরমাণু শক্তিতে। ২০১৮ সালে দ্বিতীয় স্করপিন ক্লাস সাবমেরিনটি নৌসেনায় সংযুক্ত হওয়ার কথা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026